ঢাকা   ০৭:৪২:৫১ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত  শিমুলিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ শিমুলিয়া ইউনিয়নে ৭৭ জনের মাঝে পুষ্টিচাল বিতরণ বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

হালদা নদীর শাখা খালে ভেসে উঠল আবারও মৃত ডলফিন

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৩০০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের রাউজানের হালদা নদীর শাখা খালে ভেসে উঠল বড় আকৃতির মৃত ডলফিন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাউজান পৌরসভার ২নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরা এলাকায় হালদা নদী সংযুক্ত বুড়ি সর্তাখালে ডলফিনটি ভেসে উঠলে মো. হায়দার নামে স্থানীয় এক যুবক উদ্ধার করে।তিনি বলেন,বড় আকৃতির মৃত ডলফিনটির উচ্চতা ১০ ফুটের বেশি, ওজন প্রায় ২০০ কেজি। মুখে কোরবানী পশুর বর্জ্য (গরুর নাড়ী-ভুড়ি) আটকানো ছিল।বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছি।
এই প্রসঙ্গে হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, ‘বড় আকৃতির একটি গাঙ্গেয় ডলফিন ভেসে উঠার সংবাদ পেয়ে তথ্য সংগ্রহ করেছি।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি মৃত ডলফিনটি অনেক বড় আকৃতির। হালদায় এর আগে এত বড় ডলফিন মারা যায়নি। মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না, ডলফিনটি পচন ধরেছে।হালদা নদী ও শাখা খালে এই পর্যন্ত ৩৬টি ডলফিনের মৃত্যু হয়েছে।অপরদিকে বৃহস্পতিবার হালদা নদীর উত্তর মোহরা ও কচুখাইন এলাকায় নদীতে ৩ ঘন্টা অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করেছে নৌ থানা পুলিশ। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, হালদা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার করে অবৈধ ৮টি চরঘেরা জাল জব্দ করেছি।এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি