ঢাকা   ০৫:৫০:০১ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

অপহরণের শিকার কলেজ ছাত্রী ভারতে উদ্ধার

লালমনিরহাট জেলা সংবাদদাতা।।
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৬৭৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটের হাতীবান্ধায় এক কলেজ ছাত্রী প্রেম করে বিয়ে করতে গিয়ে অপহরণের পর ভারতে পাচার। ঘটনার সাথে প্রেমিক তিলক ও তার বন্ধু এবং বিয়ের পর ভারতে পাচারের সাথে হাতীবান্ধা থানার এক পুলিশ সদস্য জড়িত এমন অভিযোগ উক্ত ছাত্রীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল।

জানাগেছে,উপজেলার মহিলা কলেজের শিক্ষার্থী কুলছুম আক্তার মনি’র সাথে একই উপজেলার গেন্দুকুড়ী এলাকার ধনঞ্জয়ের ছেলে তিলক প্রেম করে বিয়ের প্রলোভনে গত বছরের ৫ ডিসেম্বর
অপহরণ করে প্রথমে ঢাকায় তারপর তাকে ভারতে পাচার করেছে। অপহরণের পর স্থানীয় থানায় ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন উক্ত ছাত্রীর বড় ভাই কামরুজ্জামান লুলু। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা হাতীবান্ধা থানার উপ- পরিদর্শক সুকুমার রায় কলেজ ছাত্রীকে উদ্ধার না করেই ২ আসামীকে বাদ দিয়ে ইতোমধ্যে চার্জসীট আদালতে জমা দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে উক্ত ছাত্রীকে বলতে শুনা যায়,তার পাচারকারী তিলক ভারতের শিলিগুড়ী এলাকার একটি বাড়ীতে বন্দি করে রেখেছে। তাকে উদ্ধারের জন্য আকুতি জানান। মেয়েকে ইতোমধ্যে তার পরিবারের সহযোগিতায় ভারতীয় পুলিশ উদ্ধার এবং প্রতারক তিলককেও আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। উক্ত ছাত্রীর সাথে তার পরিচিত একজনের ফোনে কথা বলার সময় বলেন, তাকে ভারতে পাচারের সব কিছু পুলিশ কর্মকর্তা সুকুমার রায় জানেন। পাচারের সাথে পুলিশ কর্মকর্তা জড়িত। তার বিনিময় নিয়েছেন মোটা অংকের টাকা।

বৃহস্পতিবার এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ- পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুকুমার রায় মোবাইল ফোনে বলেন, তার বিরুদ্ধে টাকা নেয়া ও পাচারে সহযোগিতা করার অভিযোগটি সাজানো ও মিথ্যা। শুক্রবার ১২ আগষ্ট হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন,পুরো বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখছেন। সত্যতা যাচাই করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি