ঢাকা   ০৫:৪০:৩১ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আরাফাত রহমান কোকোর ৫৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির মহাসচিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৫২১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আরাফাত রহমান কোকোর মৃত্যু কোন স্বাভাবিক কারনে হয় নি। ১/১১ এর সময়ে তার উপরে যে নির্যাতন চলে, সে নির্যাতনের পর সু চিকিৎসার অভাবেই তার মৃত্যু হয়েছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্নেহের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৩ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেছেন।

ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত আজ ১২ ই আগষ্ট শুক্রবার বাদ মাগরিব বিএনপি চেয়ারপারসনের গুলশানস্হ রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিনৃটু, আব্দুল্লাহ আল নোমান, বীর উত্তম শাহজাহান ওমর, আলতাব হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব বিএনপির কেন্দ্রীয় নেতা আমিনুল হক, জহির উদ্দিন স্বপন, শ্যামা ওবায়েদ, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শহিদুল ইসলাম বাবুল, নাজিম উদ্দীন আলম, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের আব্দুল কাদের ভুইয়া জুয়েল, মহিলা দলের সুলতানা রহমান, হেলেন জেরিন খান, ছাত্রদলের কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, সাইফ মাহমুদ জুয়েল সহ প্রমুখ নেতৃবৃন্দ।
মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম।

বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্হতা এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি