1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় তাঁতী লীগের শোক দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

আশুলিয়ায় তাঁতী লীগের শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩৮৪ বার

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে আশুলিয়া থানা তাঁতী লীগের উদ্যোগে দোওয়া মাহফিল ও আলোচনা সভা অনুস্ঠিত হয় ।

শনিবার (২০ই আগস্ট) বিকালে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় লন্ডনাস রেস্টুরেন্টের সামনে অনুস্ঠিত হয় ।

আশুলিয়া থানা সভাপতি মোঃ ইব্রাহিম খলিল বাদল এর সভাপতিত্বে ও আশুলিয়া থানার সাধারন সম্পাদক মোঃ মুরাদ মাতাব্বরের সঞ্চালনায় অনুস্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মোঃ ফিরোজ কবির, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক হাসান তুহিন,আশুলিয়া থানা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম। আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান। আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ১৯৭৫ এর ১৫ আগষ্ট মানব সভ্যতার ইতিহাসে অন্যতম ঘৃণিত ও নৃশংস হত্যাকাণ্ডের একটি দিন। বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই দিনে স্ব-পরিবারে হত্যা করে।

সময়ের পরিক্রমায় জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বেই দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে সোনার বাংলায় পরিণত করবে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করবে।

উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শহীদুল্লা মুন্সী।

দোওয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন, তাঁতী লীগের নেতাকর্মী সহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীগন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net