ঢাকা   ১২:৪৯:১৩ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

কুষ্টিয়া জেলা যুবমৈত্রীর কমিটি: সভাপতি মনিরুজ্জামান মজনু, সাধারণ সম্পাদক সোহেল রানা

কুষ্টিয়া প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৪৩৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সহযোগী সংগঠন যুবমৈত্রী কুষ্টিয়া জেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টায় কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়স্থ ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়া জেলা শাখার কার্যালয়ে এক কাউন্সিল অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কাউন্সিল অনুষ্ঠানটি দুই ধাপে অনুষ্ঠিত হয়। আলোচনার মধ্যদিয়ে প্রথম অধিবেশন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট বুরে‌্যর সদস্য কমরেড নুর আহমদ বকুল। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির কুষ্টিয়া জেলা শাখার সম্পাদক কমরেড হাফিজ সরকার, যুব মৈত্রীর খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ।
প্রধান অতিথি কমরেড নুর আহমদ বকুল বলেন, তেল-গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের উর্ধ্বগতি হচ্ছে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। মেহনতি মানুষের স্বার্থ রক্ষা না করে সরকার বেনিয়াদের স্বার্থ রক্ষা করছে। সাম্রাজ্যবাদী আগ্রাসনের কারণে দেশ অকার্যকর রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে। সময় এসেছে ভাত ও ভোটের লড়াইয়ের।

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে যুবমৈত্রী কুষ্টিয়া জেলা শাখার নব-গঠিত কমিটির ঘোষণা দেন। কমিটিতে মনিরুজ্জামান মজনু সভাপতি, রাশেদ খান মেনন, অহিদুল ইসলাম, শিল্পী খাতুন, হোসেন আলী ও দেলোয়ার হোসেন সহ-সভাপতি, সোহেল রানা সাধারণ সম্পাদক, শাকিল আহমেদ ও মকলেসুর রহমান সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেন, নারী বিষয়ক সম্পাদক সারথী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম মওলা, ক্রীড়া সম্পাদক হাসান আহমেদ বাবু, অর্থ সম্পাদক জয়দেব কুমার দে, দপ্তর সম্পাদক নুর আলম জিকু, জোবায়ের আহম্মেদ ও ডাঃ লিংকন হোসেন কে কার্যকরী সদস্য করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি