1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়ি গেটের চাপায় শিক্ষার্থী নিহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ি গেটের চাপায় শিক্ষার্থী নিহত

আলমগীর হোসেন,খাগড়াছড়িঃ।।
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২৮৫ বার

খাগড়াছড়ি খবং পুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের এক শিক্ষার্থী গেটের চাপায় নিহত হয়েছে । ওই শিক্ষার্থীর নাম শ্রাবন দেওয়ান (৬)।বুধবার সকাল ৯টায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। অভিভাবকরা এ ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করেছেন। নিহত শ্রাবন দেওয়ান জেলা সদরের নারায়ণ খাইয়া পাড়ার প্রণয় দেওয়ান ও বাসনা চাকমার ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থী শ্রাবন দেওয়ান সকাল ৯টার দিকে বিদ্যালয়ে প্রবেশ করার সময় হঠাৎ গেটটি তার উপর ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্বার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী এ ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে বিচার দাবী করেছে।
পুলিশের এএসআই গোবিন্দ চন্দ্র রায় জানান, স্কুলের গেটটি দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় ছিলো। গাছের খুঁটি দিয়ে গেটটি আটকে রাখা হয়েছিলো। স্কুল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবী করে এলাকাবাসী।

খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন ও উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম।
শিক্ষা অফিসার ফাতেমা মেহের স্কুলের গেট চাপা পড়ে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
উল্লেখ্য, স্কুলটি ২০১৮ সালের ১১ ডিসেম্বর জেলা প্রশাসক শহিদুল ইসলাম উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net