1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খোকসায় জাতীয় শোক দিবসে আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো

খোকসায় জাতীয় শোক দিবসে আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

ফয়সাল চৌধুরী:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩৮৮ বার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‌৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনার আয়োজন করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় কুষ্টিয়ার খোকসা সরকারি পাইলট স্কুল মাঠে জাতীয় শোক দিবস ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খোকসা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের পদভারে এসময় শোকসভাটি জন সমুদ্রে পরিনত হয়।

খোকসা পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক তরিকুল ইসলামের সঞ্চালনায়। খোকসা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আরিফুল আলম তসরের সভাপতিত্বে এ শোকসভা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলী, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, খোকসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু প্রমুখ।

ছাড়াও এ সভায় খোকসা ও কুমারখালী উপজেলার হাজার হাজার আওয়ামী লীগ ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net