1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ১ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

চৌদ্দগ্রামে ১ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২৭৬ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ১ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলামের নেতৃত্বে এক বিশেষ অভিযানে বুধবার (১০আগস্ট) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারের উত্তর পাশে মাদক ব্যবসায়ী মেহেদী হাসানের বসতভিটার পূর্বদিকের বাগানবাড়ীর ভিতর থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে তথ্য পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলামের নেতৃত্বে নালঘর বাজার এলাকায় মাদক ব্যবসায়ী মেহেদী হাসানের বাগানবাড়ীতে অভিযানে চালাই। এ সময় এলাকার লোকজনের উপস্থিতিতে বেশ কয়েকটি চটের বস্তার ভিতরে থাকা অন্তত ১ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় নালঘর এলাকার গোলাম মোস্তফার ছেলে মেহেদী হাসানকে পলাতক আসামী করে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net