ঢাকা   ০২:৫১:২৪ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জনগণ যেভাবে জেগেছে তাতে ফু দিলেই কর্তৃত্ববাদী এই লুটেরা সরকার উড়ে যাবে

কিশোরগঞ্জে বিএনপি'র প্রতিবাদ সমাবেশে সাবেক এমপি বিলকিস ইসলাম

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৬৮ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তে যেভাবে রাতের আঁধারে মূল্যবৃদ্ধি করে নাভিশ্বাস অবস্থার সৃষ্টি করায় জনগণ যেভাবে জেগে উঠেছে তাতে আর সন্দেহ নেই যে এই কর্তৃত্ববাদী লুটেরা আওয়ামী সরকার শুধু ফু দিলেই উড়ে যাবে। কোন দাদা বাবারা তাদের পতন কোনভাবেই ঠেকাতে পারবেনা। গণজোয়ারে অচিরেই ধ্বংস হবে এই বিদেশী প্রভু নির্ভর অবৈধ সরকার।

নীলফামারীর কিশোরগঞ্জে ডিজেলসহ সকল জ্বালানী তেল, সার বিদ্যুৎসহ সকল নিত্যপন্যের দাম, বাসভাড়া বৃদ্ধি ও লোডশেডিং এবং ভোলায় ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত মন্তব্য করেছেন।

এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বিলকিস বেগম। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সদস্য সচিব শাহিন আকতার শাহিন।

কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে উপজেলা আহ্বায়ক আল মামুনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সৈয়দপুর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক প্রভাষক শওকত হায়াত শাহ, শফিকুল ইসলাম জনি, সামসুল হক সরকার প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা সদস্য সচিব দেলোয়ার হোসেন।

প্রধান অতিথি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু যদি পাকিস্তানের কারাগার থেকে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন বলে গর্ববোধ করেন তাহলে তারেক রহমান লন্ডন থেকে মুক্ত অবস্থায় দল পরিচালনা করলে সমস্যা কোথায়? আসলে বিএনপি’র নেতৃত্বে জনগণ উজ্জীবিত হওয়ায় গুম, খুন, লুট, সন্ত্রাস তথা সকল অনিয়ম দূর্নীতি আর বেআইনী কার্যক্রমের হোতা ভোট চোর অবৈধ আওয়ামীলীগ সরকার ভীত হয়ে পড়েছে।

তাই তারা অহেতুক প্রোপাগান্ডা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল লিপ্ত। এটা তাদের জন্মগত চরিত্র। মিথ্যেচার আওয়ামীলীগের রগে রগে মিশে আছে। কিন্তু জনগণ তাদের এই প্রতারণামূলক কর্মকাণ্ড বুঝে গেছে। সিঙ্গাপুর বানানোর দিবাস্বপ্ন দেখিয়ে শ্রীলংকার পথে দেশকে ধাবিত করার অপকৌশল ধরা পড়ে গেছে। একারণে মন্ত্রীদের মুখ থেকেই সত্য বেড়িয়ে আসছে।

নিজেদের অপকর্ম ঢাকতে পারছেনা। প্রধানমন্ত্রী ক্ষমতা চায়। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ক্ষমতা জনগণের। সেই জনগণের সাথে ধোকাবাজী করে উন্নয়নের নামে বড় বড় প্রকল্পের আড়ালে দেশ ও জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচারের মাধ্যমে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টি করেছে। একারণে আজ দেশ দেউলিয়া হওয়ার পথে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি