ঢাকা   ০৮:৪৯:৫৬ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

জ্বালানী তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সৈয়দপুরে জাপা’র বিক্ষোভ ও সমাবেশ

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৩৫০ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জ্বালানী তেল ও নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় পার্টি। বুধবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় পার্টির উপজেলা কার্যালয় থেকে মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপা’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক যুগ্ম সম্পাদক ফয়সাল দিদার দিপু, সৈয়দপুর পৌর কমিটির সদস্য সদস্য সচিব রাকিব খান, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, জেলা যুব সংহতির সভাপতি রওশন মাহানামা, স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা আহ্বায়ক শফিউল আলম সুজন প্রমুখ।

উপস্থিত ছিলেন পৌর জাপা’র যুগ্ম আহবায়ক রাইসুল ইসলাম লাকী বসুনিয়া, শামসুদ্দীন অরুণ, সাখাওয়াত হোসেন শওকত, জাতীয় শ্রমিক পার্টি পৌর আহ্বায়ক মো. মনসুর আলী, যুব সংহতির জেলা সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ভুট্টু, জাপা’র কামারপুকুর ইউনিয়ন আহ্বায়ক নুরে আলম ভরসা প্রমুখ।

বক্তারা বলেন, রাতের আধারে হঠাৎ করে সকল জ্বালানী তেলের মূল্য শতকরা ৫১ ভাগ বৃদ্ধি করাটা অত্যন্ত অমানবিক ও অস্বাভাবিক। এমনিতে নিত্যপণ্যের উর্ধমূল্যের কারণে জনগণের নাভিশ্বাস অবস্থা। মানুষ ঠিকমত খেয়ে পড়ে বাঁচতে পারছেনা। গ্যাস, বিদ্যুতের দাম বাড়ায় এবং লোডশেডিংয়ে অতিষ্ঠ। সেই মূহুর্ততে এভাবে ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম বাড়ানো কোনভাবেই মেনে যায়না। এটা খুবই অবিবেচক সিদ্ধান্ত। বিশেষ করে যখন সারাবিশ্বে দাম কমেছে।

তারা আরও বলেন, তেলের মূল্যবৃদ্ধির ফলে সবকিছুর দাম আবারও বাড়বে। এতে জীবনযাপন অত্যন্ত কষ্টদায়ক ও অসহনীয় পর্যায়ে পৌছাবে। কিন্তু কেন এই দূর্ভোগে ফেলা হচ্ছে দেশবাসীকে। লুটপাট করে অর্থপাচারের মাধ্যমে নিজেদের আখের গোছানোর জন্যই এই জনবিরোধী অবস্থান সরকারের। জাতীয় পার্টি এমন আচরণে ক্ষুদ্ধ। কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি। তাই মানুষের অসুবিধা সৃষ্টি করে এধরনের কর্মকাণ্ডকে কোনভাবেই সমর্থন করতে পারিনা।

অনতিবিলম্বে তেলসহ সব দ্রব্যসামগ্রীর দাম কমানোর দাবী জানিয়ে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, জাতীয়পার্টির কারণেই আওয়ামীলীগ সরকার গঠন করতে পেরেছে। আশা ছিল বঙ্গবন্ধুর আদর্শের এই দলটি দেশ ও জাতির সার্বিক উন্নয়ন সাধন করবে। কিন্তু তারা আজ পাচাটার দলে পরিণত হয়েছে এবং লুটের রাজত্ব কায়েম করেছে। এভাবে দূর্নীতি অনিয়ম অব্যাহত রাখলে জাপা এককভাবে ৩শ’ আসনে প্রার্থী দিবে আগামী নির্বাচনে।

তারা আরও বলেন, আমরা শান্তিপ্রিয় জাতি। সাধারণ জীবন যাপনে সন্তুষ্ট। সিঙ্গাপুর বা শ্রীলংকা হতে চাইনা। সবুজ শ্যামল বাংলায় স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চাই। তাই প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত দাম কমানোর পদক্ষেপ নিন। নয়তো ক্ষমতা ছেড়ে দেন। তা না হলে জাপা’র নেতৃত্বে বৃহত্তর ঐক্য গড়ে আন্দোলনের মাধ্যমে পদচ্যুত করা হবে। (ছবি আছে)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি