ঢাকা   ০৪:৫০:৪০ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খুজঁতে যুবকের মাইকিং !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩৩৬ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কে প্রায় ৫ লাখ টাকাসহ একটি ব্যাগ কুড়িয়ে পেয়েছে সৌরভ নামের এক যুবক। সেই টাকার মালিক না পেয়ে মালিকের খোঁজে মাইকিং করে প্রশংসায় ভাসছেন তিনি। শনিবার (২০ আগষ্ট) সকাল ১০ টা থেকে শহড়জুড়ে এই মাইকিংয়ের ব্যবস্থা করা হয়। সৌরভ ঠাকুরগাঁও শান্তিনগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কোকারিজের ব্যবসায়ী। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলের পরে ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কে রাস্তার ধারে একটি ব্যগ পরে থাকতে দেখেন সৌরভ। কোনো পথচারীর প্রয়োজনীয় ব্যাগ হতে পারে ভেবে ব্যাগটি সাথে নেন তিনি। পরে ব্যাগ খুললে সেখানে প্রায় ৫ লক্ষ টাকা দেখতে পান তিনি। তাই টাকার সন্ধানে কেউ খুঁজতে আসবে বা মাইকিং বের করতে পারে ভেবে অপেক্ষায় ছিলেন। কিন্তু ব্যাগ পাওয়ার ২৪ ঘণ্টা পার হলেও পাওয়া যায়নি সেই টাকার মালিক। তাই মালিকের সন্ধানে মাইকিং বের করার ব্যবস্থা করেন তিনি। আর এই মাইকিং বের হবার পর থেকেই জেলাজুড়ে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌরভ।

মাইকিং শুনে শহরের ব্যবসায়ী আদম আলী জানান, এই মাইকিং প্রমাণ করে যে, মানবতা এখনও বেঁচে আছে। পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে। সৌরভের সর্বময় মঙ্গল কামনা করি। তাকে দেখে সমাজ অনেক কিছু শিখতে পারবে। শহরের বাসিন্দা আবু সালেহ জানান, সকালে বাসা থেকে বের হয়েই আমি টাকার মালিকের খোঁজে বের করা মাইকিং শুনতে পাই। প্রথমে অবাক হয়েছি। তবে ঘটনাটি অবশ্যই প্রশংসা করার মতো। ধন্যবাদ এই উদ্যোগকে।
মাইকিং বের হবার পর সোশাল মিডিয়া ফেসবুকেও চলছে তুমুল আলোচনা। বিভিন্ন মানুষ সাধুবাদ জানিয়ে স্ট্যাটাস দিচ্ছে। কমেন্টে অনেকেই বিষয়টির প্রশংসা করছে। মাইকিংয়ের বিষয়টি তুলে ধরে ফেসবুকে একটি স্ট্যাটটাস দেন হিমেল নামের এক যুবক। সেখানে সোহেল ঢালি নামের একটি আইডি থেকে কমেন্ট করেছ, ঈমানদার ব্যক্তি সমাজে আছে বলেই সমাজ তথা পৃথিবী টিকে আছে। সেই পোস্টে মানবতার জয় হোক বলে কমেন্ট করেছে এমন আরও প্রায় ৫০ জন ফেসবুক ইউজার। এই বিষয়ে সৌরভ বলেন, ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কে ব্যাগটি পরে থাকতে দেখি আমি। পরে ব্যগ ভর্তি টাকা দেখতে পাই। এই টাকা হতে পারে কারো ব্যবসার মূল পুঁজি।

হতে পারে চাকুরিরত অফিসের টাকা। অথবা এই টাকাই হতে পারে কারো স্বপ্ন পুরনের উছিলা। তাই ভেবেছি টাকাটি মালিকের কাছে পৌঁছে দেয়া জরুরি। তাই মাইকিং করে মালিক খোঁজা হচ্ছে। টাকার মালিক স্টেডিয়ামের সামনে মদিনা মেশিনারিজ দোকানে এসে আমর সাথে যোগাযোগ করতে পারে। এই ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন বলেন, টাকা হারিয়েছে জানিয়ে কেউ এখনও আমাদের কাছে কোনো জিডি করেনি। তাই টাকার মালিকের বিষয়ে এখনি আমরা কোনো সহায়তা করতে পারছি না। তবে টাকার মালিক খোঁজার এই অভিনব ঘটনাটি প্রশংসনিয়। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসিল্যান্ড শাহারিয়ার বলন, অবশ্যই এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। যুবক সৌরভকে সাধুবাদ জানাই। যে কোনো রকমের প্রশাসনিক সহায়তা প্রয়োজন হলে আমরা পাশে থাকবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি