1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় সন্ত্রাসী হামলার অভিযোগে মামলা - আহত-২ জন । - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা রামগড়ে প্রতিষ্ঠার চার বছরের মাথায় স্কুল পুড়ে ছাই সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৈদ্যুতিক শকে এক যুবক নিহত দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসিম উদ্দীন আহমেদ এমপি দুই কিডনি বিকল— সাতকানিয়ার যুবক কায়েমের বাঁচার আকুতি, প্রয়োজন জরুরি সহায়তা ঈদগাঁওয়ে গরু বাজারের পাশেই ছাগল বাজারের স্থান নির্ধারন করেছেন প্রশাসন

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় সন্ত্রাসী হামলার অভিযোগে মামলা — আহত-২ জন ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৯৪ বার

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় স্বজল কুমার চৌধুরী নামে এক ব্যক্তি বায়নানামাকৃত জমির দখল বুঝে নিতে গেলে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গত শনিবার গড়েয়া চোঙ্গাখাতা মৌজায় ঐ জমির মূল মালিকদের কাছ থেকে বুঝে নিতে গেলে চাদা না পেয়ে স্থানীয় একদল দৃবত্ত হামলা চালিয়ে স্বজল কুমার চৌধুরীকে গুরুতর জখম করে। তিনি বর্তমানে ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার স্বজল কুমার চৌধুরী বাদি হয়ে ২১ জনের নাম উল্লেখ করে ৯০ থেকে ১শ জনকে অজ্ঞাত করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, ঐ দিন গড়েয়া চোঙ্গাখাতা মৌজার ৬৪৫, ৬৪৬ নং দাগে মোট ১ দশমিক ৬০ একর জমি বায়নানামা সূত্রে মালিক হয়ে বুঝে নিতে যান স্বজল কুমার চৌধুরী। এ সময় ঐ জমিকে মাঠ উল্লেখ করে স্থানীয় একটি চক্র ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুবৃত্তরা দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালিয়ে স্বজলকে গুরুতর আহত করে। এ সময় ৪টি মোটর সাইকেল ও মাহিন্দ্র ট্রাক্টর ভাংচুর করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধাণ করে। স্থানীয়রা স্বজল ও তার ব্যবসায়িক পাটনার ফখরুল ইসলাম জুয়েলসহ অন্যান্যদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন। এ মামলায় আসামীরা হলেন— গড়েয়া চোঙ্গাখাতা গ্রামের মো: সোহেল শাহ্ (৪৩), মো: আমিরুল ইসলাম ওরফে আমিন (৫৮), বেলাল খাঁন (৫২), জাকির হোসেন খান (৪২), বালেক মিয়া (৫৫), অপূর্ব (২৫), আজিজার (৩৫), প্রবিন চন্দ্র দাস (২৫), সুমন (২২), সাজু ইসলাম (২৫), বিশাল চন্দ্র দাস (২৭), আকাশ চন্দ্র দাস (২০), রাজ কুমার, ফেলাই বেগম (৫০), হোসেনা বেগম (৫৫), মিজানুর রহমান বাবলু (৫০) সহ অজ্ঞাতনামা ৯০ থেকে ১শ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net