1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বেশি দামে সার বিক্রির দায়ে ১ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

ঠাকুরগাঁওয়ে বেশি দামে সার বিক্রির দায়ে ১ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৬২ বার

ঠাকুরগাঁও জেলা সদরের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি বিক্রির দায়ে মো. বাবু(৩৫) নামের এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রম্যমাণ আদালত। বুধবার (১০ আগস্ট) বিকেলে রুহিয়া ইউনিয়নের উত্তর বাজারে অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান।

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে স্যার বিক্রয় করার অপরাধে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের উত্তরা বাজারের সারের খুচরা বিক্রেতা মো. বাবু (৩৫) নামে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সারের বাজার নিয়ন্ত্রণ রাখা ও ন্যায্য মূল্যে কৃষকরা সার ক্রয় করতে পারেন সেই লক্ষে বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে খুচরা সার বিক্রেতাকে ১ (এক) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর উপজেলা ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারার আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে বাবু নামে একজন খুচরা সার ব্যবসায়ীকে ১(এক) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। কৃষকদের ন্যায্য মূল্যে সার প্রাপ্তির জন্য ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net