1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা ! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

ঠাকুরগাঁওয়ে সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৪৬৫ বার

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়ায় বিভিন্ন ধরনের সবজি চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। সবজির দাম বেশি থাকায় গত বছরের তুলনায় চলতি মৌসুমে দেড়গুণ বেশি জমিতে সবজি চাষ করছে কৃষকেরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, রুহিয়া থানাধীন রাজাগাঁও, আখানগর, ঝলঝলি, মোলানখুড়ি, খড়িবাড়ি, বরদেশ্বরী, উত্তর বঠিনাসহ বিভিন্ন স্থানে সবজি চাষ হয়েছে। রাস্তার দুই পাশে অসংখ্য মাচায় সোভা পাচ্ছে লাউ, কপি, চিচিঙ্গা, করলাসহ বিভিন্ন ধরনের সিজনাল সবজি। কৃষকরা দলবেঁধে ক্ষেতে সেচ, নিড়ানি ও ফল সংগ্রহের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মোলানখুড়ি গ্রামের কৃষক লুৎফর রহমান জানান, গত বছর ১২ শতক জমিতে করলা চাষ করে লাভবান হয়েছেন। এবার এক একর জমিতে করলা ও ৫০শতক জমিতে কপি চাষ করেন। এ বছরে বাজার দর ও আবহাওয়া ভালো থাকলে কয়েক লক্ষাধীক টাকার সবজি বিক্রি হবে বলে তার প্রত্যাশা।

একই এলাকার আমিনুল ইসলাম জানান, সবজির দাম ভাল থাকায় চলতি মৌসুমের এক একর জমিতে করলা ও এক একর জমিতে চিচিঙ্গা চাষ করেছি। সবজি চাষে গোবর সার, খৈইল, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে হয়। পরে সেই জমিতে শীত কালীন ফসল আলু চাষ করতে বেশি সার প্রয়োগ করতে হয় না। সবজি চাষে যে সার প্রয়োগ করে তার সাথে সামান্য কিছু সার দিয়ে আলু চাষ করা সম্ভব। তাই আলু চাষাবাদে আরো লাভবান হওয়া যায়।
সেনুয়া ইউনিয়নের কৃষক কমল কান্ত রায় বলেন, চলতি মৌসুমে আকাশে বৃষ্টির পানির অভাবে ধান রোপণ করা সম্ভব হয়নি। তাই পরিত্যক্ত জমিতে বিভিন্ন সবজি চাষাবাদ করেছি। সবজি চাষে স্বল্প সময়ে অধিক মুনাফা অর্জন করা সম্ভব। অপর দিকে ব্যবসায়ীরা জানান, দেশের চলমান পরিস্থিতি মাছ ও মাংসের দাম বৃদ্ধি পেয়েছে। তাই ইদানীং সাধারণ মানুষের সবজি ক্রয়ের প্রতি আগ্রহ বেড়েছে। রুহিয়ার বিভিন্ন গ্রাম থেকে চাহিদা মাফিক লাউ, করলা ও চিচিঙ্গাসহ বিভিন্ন সবজি ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। ঠাকুরগাঁও
সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায় জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার মাঝে রাজাগাঁও, সেনুয়া ও ঢোলারহাট ইউনিয়ন মানুষ সবজি চাষে বরাবরই সেরা। সকল প্রকার ফসলের পাশাপাশি সবজি চাষীদেরকে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net