1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে রহস্যজনক মৃত যুবকের লাশ উদ্ধার করেছে কোতয়ালী পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

দিনাজপুরে রহস্যজনক মৃত যুবকের লাশ উদ্ধার করেছে কোতয়ালী পুলিশ

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২৯৫ বার

দিনাজপুর শহরের মাতাসাগর এলাকায় ইসরাফিল ইসলাম রুবেল নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ। নিহত রুবেল একই এলাকার ইউসুফ আলীর ছেলে।

২১ আগস্ট রোববার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার (১৯ আগষ্ট) বিকেল থেকে সে নিখোঁজ ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। মরদেহটি জনৈক রশিদুল ইসলামের মাছের খাবার রাখার ঘরে পড়ে ছিল। মৃতের শরীরে বৈদুতিক তার পেঁচানো ছিল। স্থানীয়দের ধারনা সে ওই ঘরে অসৎ কোন উদ্দেশ্যে প্রবেশ করে এবং বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি তানভিরুল ইসলাম জানান- তালাবদ্ধ ওই ঘরে সে টিনের চালা খুলে ভিতরে ঢুকে। তাতে প্রতিয়মান হয় সে অসৎ কোনো উদ্দেশ্যে এখানে ঢুকেছিল। মৃত রুবেলের শরীরে বৈদ্যুতিক তার জড়ানো ছিল।
ওসি আরো জানান- সুরতহাল এবং ফরেন্সিক বিভাগের সদস্যদের কার্যক্রম শেষে ময়না তদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্টেই জানা যাবে মৃত্যুর কারন।

মৃত রুবেলের মা অমিজা খাতুন জানান- তার ছেলে মাদক সেবী এবং শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল। ##

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net