ঢাকা   ০১:৩৮:৫৩ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

নীলফামারীর শ্রেষ্ঠ এএসআই সৈয়দপুর থানার পলাশ

ইবনে সাঈদ অঙ্কুর, নীলফামারীঃ
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৬৮৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং,মোবাইল উদ্ধার, মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নীলফামারী জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন সৈয়দপুর থানার পলাশ।

বুধবার সকাল ১১ ঘটিকায় জেলা পুলিশ সুপারের ক্রাইম কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত পুলিশের মাসিক অপরাধ সভায় আখতারুজ্জামান মন্ডল পলাশকে চলতি বছরের জুলাই মাসের কার্যক্রমের ওপর ভিত্তি করে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত করা হয়।

আখতারুজ্জামান মন্ডল পলাশের শ্রেষ্ঠত্বের জন্য তাকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন, সদ্য অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি প্রাপ্ত নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টারস,সহকারী পুলিশ সুপার ডোমার সার্কেল সহ জেলার সব থানার ওসিগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি