ঢাকা   ০২:৪২:৪৩ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকীতে দিনাজপুরে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাসহ বিভিন্ন কর্মসূচী পালন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩৪৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যৈষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে আওয়ামী লীগ এবং বিভিন্ন সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

দিবসটি উপলক্ষে ৫ আগষ্ট শুক্রবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে স্থাপিত শেখ কামাল এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এরপর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়াও শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকু্‌জ্জামান রাজুসহ সংগঠনের সকল নেতাকর্মী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম এর নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বীরমুক্তিযোদ্ধারা, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু বকর সিদ্দিক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে কেয়ার কর্মকর্তা রেজভিন শারমিনাজ ইসলাম, গণপূর্ত বিভাগ, সড়ক বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, তাঁতীলীগসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও সরকারি-বেসরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারী।

শ্রদ্ধা শেষে সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহীম এমপি। এরপর অনূষ্ঠানে চারাগাছ বিতরণ করা হয়।

এছাড়াও বিকেল ৫টায় গোর এ শহীদ বড় ময়দানে প্রীতি ফুটবল খেলার আয়োজন শেষে শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে শহর ও সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া-মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি