ঢাকা   ১২:০৯:৪০ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাঁশখালীর শাওন ঢাবির এসএম হল ছাত্রদলের সভাপতি নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৩১৪ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম ইউনিট সলিমুল্লাহ মুসলিম হল (এসএম হল) শাখার সভাপতি নির্বাচিত হয়েছে বাঁশখালীর সন্তান নাছির উদ্দিন শাওন। নাছির উদ্দিন শাওন ২০০৮সালে এসএসসি ও ২০১০ সালে এইচএসি পাশ করে স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাবিতে ২০১১-১২সেশনে তথ্য বিজ্ঞান নিয়ে গ্র্যাজুয়েশন এবং পোষ্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। ঢাবিতে পড়াশুনা শুরু হতে তিনি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত। তিনি বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার পরিবারের সদস্যরাও বিএনপির পরিবারের সাথে সম্পৃক্ত। তার পিতা জনাব আবদুস সবুর বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। নাছির উদ্দিন শাওন “দৈনিক আমাদের চট্টগ্রাম’র সাথে কথা হলে তিনি বলেন, প্রাণের সংগঠন ছাত্রদলকে মনে প্রাণে ভালোবাসী। আমার পুরাপরিবার বিএনপির সাথে সম্পৃক্ত। আমার বাবাও বিএনপির একজন দায়িত্বশীল। এই সংগঠনের কাজ করতে গিয়ে বহুবার ছাত্রলীগ কর্তৃক বহুবার হামলা মামলার শিকার হয়েছি। আমার কাছে পদপদবী মূখ্য বিষয় নয়, গণমানুষের ভোটে তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং আওয়ামী হায়েনার অদৃশ্য কারাগার হতে দেশ এবং জনগণকে মুক্তির যে সংগ্রাম চলছে সেই সংগ্রামের একজন সক্রীয় কর্মি হতে পারা গর্বের বিষয় বলে মনে করি।

গত রোববার ৭ আগস্ট রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব মো. আমান উল্লাহ আমানের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে নাছির উদ্দিন শাওনকে সভাপতি ও মো. রাজু আহামেদকে সাধারণ সম্পাদক করে ১৭সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। এর আগে গত ২২জুলাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্যাডে দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শাওনকে সভাপতি ও রাজুকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করে। সেখানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজি রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ২২জুলাই হতে ১৫দিনের মধ্যে উক্ত দুই জনকে কমিটি পূর্ণাঙ্গ করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটির নিকট জমা দানের নির্দেশ দেন। তারই প্রেক্ষিতে ১৪ দিনের ব্যবধানে এ কমিটি জমা দিলে তা বিশ্ববিদ্যালয় ছাত্রদল অনুমোদন করে। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন, সিনিয়র সহসভাপতি হাসান আবিদুর রেজা বায়েজিদ, সহসভাপতি কাউছার হোসেন, সুলতান মাহমুদ সালাউদ্দিন সিদ্দিক, মোহাম্মদ আলী সাঈদ, সিনিয়র যুগ্মসম্পাদক মো. আল-আমীন, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ, মোহাম্মদ তারেক, মো. আবু ফাতাহ, সাংগঠনিক সম্পাদক ইমন মিয়া, দপ্তর সম্পাদক রেদোয়ান মাহাদী জয়, প্রচার সম্পাদক সৈয়দ ইয়ানাথ ইসলাম, সমাজ সেবা সম্পাদক এনামুল ইসলাম ইয়াসিন, ক্রীড়া সম্পাদক সাকিব হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুস্তাফিজুর রহমান জাবেদ ও সদস্য মুন্সি সোহাগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি