1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাসের ধাক্কায় প্রাণ গেল এক কিশোরের - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো

বাসের ধাক্কায় প্রাণ গেল এক কিশোরের

আনোয়ারা প্রতিনিধি ;;
  • আপডেট টাইম : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৪১ বার

আনোয়ারায় এস আলম বাসের ধাক্কায় মো. মিনহাজ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (৫ আগস্ট) রাতে উপজেলার বরুমচড়া চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর বাঁশখালী উপজেলার চানপুর এলাকার মো. আবুল কাসেমের ছেলে। এ ঘটনায় আশরাফ আলী (৪৮) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন। সে মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, মৃত মিনহাজ ও আহত আশরাফ আলী বরুমছড়া এলাকায় একটি স্ক্র্যাপের দোকানে কাজ করে স্ক্র্যাপের ভ্যানে করে চেয়ারম্যান ঘাটা এলাকায় যাচ্ছিলেন। এসময় দ্রুতগতিতে আসা এস আলম বাস ধাক্কা দিলে ভ্যানের পেছনে থাকা কিশোর ও বৃদ্ধ সড়কে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে দু’জনকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন এবং বৃদ্ধকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, নিহত কিশোরের সুরুতহাল তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net