1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ের ওচমানপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শোকসভা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

মীরসরাইয়ের ওচমানপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শোকসভা

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৩০২ বার

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকীর উপলক্ষে চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়। ১৯ আগস্ট (শুক্রবার) বিকালে আজমপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোবারক হোসেন মুন্নার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উওর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ মোস্তফা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভুঁইয়া, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আশ্রাফ উল্লাহ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সদস্য মহিউদ্দিন নিজামী, রাহাত মোরশেদ, লিয়াকত আলী, চট্টগ্রাম উওরজেলা কৃষক লীগের সদস্য জাহেদ উল্লাহ চৌধুরী, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল মোস্তফা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুর নবী, সহ- সভাপতি ফরিদুল আলম স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সানাউল্লাহ পলাশ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেজবাউল আলম সাত্তার, উওর জেলা ছাত্র লীগের সহ -সভাপতি আসিফ নিজামী সৈকত, সহ- সভাপতি সাব্বির হোসেন আরমান, উওর জেলা ছাত্র লীগের সহ -সাধারণ সম্পাদক ফাহিমুল হুদা, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ হাচান সহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, উন্নয়ন ধারা অব্যাহত রাখতে জামাত বিএনপির অপকৌশল মোকাবেলা করে নৌকার বিজয় নিশ্চিত করতে মীরসরাইয়ের আগামী দিনের কান্ডারী মাহবুবুর রহমান রুহেলের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্য বদ্ধ থাকতে আহ্বান জানান।

বক্তারা আরো বলেন,২০৪১ সালের এর মধ্যে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র করার জন্য জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন,তার হাতকে শক্তিশালী করার লক্ষে দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে ২০২৩ সালের নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net