1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে কমিউনিটি পুলিশের সভাপতির বাড়িতে হামলা; টাকা ও স্বর্ণালংকার লুট! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

শ্রীপুরে কমিউনিটি পুলিশের সভাপতির বাড়িতে হামলা; টাকা ও স্বর্ণালংকার লুট!

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৫১ বার

সম্প্রতি গাজীপুরের শ্রীপুর উপজেলার ৭ নং গোসিংগা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশের সভাপতি সেলিম ফকিরের বাড়িতে হামলা করেছে স্হানীয় সন্ত্রাসীরা।

আহত সেলিম ফকির বলেন, গত ২১শে আগষ্ট রবিবার সন্ধ্যা ৬টার সময় শ্রীপর সাবরেজিস্ট্রি অফিস থেকে জমি বিক্রি করে বাড়ীতে গেলে পার্শ্ববর্তী বাড়ির স্হানীয় সন্ত্রাসী ১। জনি (৩০) ২। সানি (২৫) সেলিমসহ ৩/৪ জন অজ্ঞাত জিজ্ঞাস করে আজকে জমি বিক্রী করছস টাকা কই? সেলিম টাকার কথা অস্বীকার করলে সন্ত্রাসীরা তাকে মারধর শুরু করে এবং টাকার জন্য চাপ দেয় ১ নং সন্ত্রাসী দা দিয়ে কোপা দিলে এমন সময় ২ নং সন্ত্রাসী ঘরের ভিতর জিনিসপত্র ভাংচুর ও আসবাবপত্র উল্টিয়ে টাকা খুজতে থাকে।সেলিম আহত অবস্হায় ঘরে ঢুকে টাকা পয়সা রক্ষার চেষ্টা করলে সেখানেও তাকে মারধর করে, সন্ত্রাসী ১। জনি ২।সানি ও তাদের অন্যান্য সহযোগীরা সম্মিলিতভাবে ঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুর ও সুকেসের ড্রয়ার ভেঙ্গে কাপড়ে মোড়ানো ৫,০০,০০০(পাঁচ লক্ষ) টাকা ও আনুমানিক ৫,০০,০০০ টাকার স্বর্ণালংকারসহ ব্যাগটি নিয় যায় এবং হুমকি দেয় সেলিম যদি আইনের আশ্রয় নেয় তাহলে সেলিমকে প্রাণে মেরে ফেলবে, সেলিমের ডাক চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হতে থাকলে সন্ত্রাসীরা পালিয়ে যায়, স্হানীয় লোকজন আহত সেলিম ফকিরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানায় যোগাযোগ করা হলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন ভিকটিমের পরিবার থানায় অভিযোগ দিতে এসেছিল গোসিংগা ইউনিয়নের চেয়ারম্যান ছাইদুর রহমান শাহীন ফোন দিয়ে স্হানীয়ভাবে বিচার করার আশ্বাস দিলে ভিকটিম অভিযোগ জমা না দিয়ে চলে যায়, থানায় অভিযোগ দিলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্হা নিব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net