1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় ইউপি সদস্যকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে যুবক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

সাতকানিয়ায় ইউপি সদস্যকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে যুবক গ্রেফতার

সাতকানিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩৩৫ বার

গ্রেফতারকৃত যুবকের নাম জয়নাল আবেদীন (৩৫) সে উপজেলার আমিলাইষ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অলি আহমদ এর ছেলে।

র‌্যাব -৭ এর কর্মকর্তারা জানান, আমিলাইষ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান হাকিম (মনুর) বাড়ি থেকে রবিবার (২১ আগস্ট) রাত ৯টায় অভিযান চালিয়ে ১টি ওয়ানশুটারগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব মো. জয়নাল আবেদীন ওরফে নদবিকে গ্রেপ্তার করে।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার জয়নাল ইউপি সদস্য লোকমান হাকিমকে ফাঁসাতে তার নির্মাণাধীন বাড়িতে এই অস্ত্র রেখেছিল। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, ‘আমিলাইষ ইউনিয়নের ইউপি সদস্য লোকমান হাকিমের বাড়িতে মাদক ও অস্ত্র রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ররিবার রাত ৯টায় অভিযানে যায় র‌্যাব। অভিযানে তার নির্মাণাধীন বাড়ির নিচতলার বাথরুমের ছাদ থেকে গামছা পেঁচানো অবস্থায় ১টি ওয়ানশুটারগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে প্রতীয়মান হয়, এই অস্ত্রটি ইউপি সদস্যকে ফাঁসানোর জন্য কৌশলে তার নির্মাণাধীন বাড়িতে রাখা হয়েছিল। পরে সংবাদদাতা জয়নালকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার জয়নাল জিজ্ঞাসাবাদে জানায়, যে কোনো কারণে ইউপি সদস্য লোকমান হাকিমের উপর সে ক্ষুব্ধ ছিল। যার দরুণ লোকমান হাকিম’কে উচিত শিক্ষা ও অস্ত্র দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করে। এক পর্যায়ে গত দুই দিন আগে বাড়ির ছাদ দিয়ে ঢুকে নিচতলার বাথরুমে এই অস্ত্র রেখেছিল। গ্রেপ্তারকৃত আসামিকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net