1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অধ্যক্ষের কক্ষে নেই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, শিক্ষকরা কেউ ধারণ করেনি কালো ব্যাজ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি

অধ্যক্ষের কক্ষে নেই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, শিক্ষকরা কেউ ধারণ করেনি কালো ব্যাজ

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৫৭ বার

নিয়মানুযায়ী স্কুল এন্ড কলেজের প্রধানের কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি স্থাপনের নির্দেশনা থাকলেও মানা হয়নি নীলফামারীর সৈয়দপুর উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানে। সরকারীভাবে ৪ তলা নতুন ভবন পেয়ে সেখানে আরামদায়ক ও জাঁকজমকপূর্ণ অফিস করে যথারীতি বসলেও প্রশাসনিক ওই নির্দেশনা পালনে বিন্দুমাত্র মাথাব্যথা নেই ভারপ্রাপ্ত অধ্যক্ষের।

এমনকি শোকের মাস আগস্টে সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীদের অফিস সময়ে কালোব্যাজ ধারণ করার ক্ষেত্রেও একইরকম অবমাননার ঘটনা ঘটেছে উপজেলার সাতপাই উচ্চ বিদ্যালয় ও কলেজে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় সরেজমিনে গেলে এমন চিত্রই দৃষ্টিগোচর হয় সংবাদকর্মীদের।

এসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লতিফুর রহমান জানান, মাত্র ১০ দিন হলো নতুন বিল্ডিংয়ে অফিস স্থানান্তর করা হয়েছে। তাই এখনও ছবি স্থাপন করা হয়নি। অফিসের সব জিনিসই এখানে আনলেও শুধু ছবি দুটি না আনার কারণ কি? প্রশ্ন করলে তিনি ভুল হয়েছে এখনই আনছি বলে দ্রুত ছুটে যান স্টোররুমে। তার সাথে সেখানে গেলে দেখা যায়, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অন্যান্য মালামালের সাথে অবমাননাকর অবস্থায় মেঝেতে রাখা।

এসময় ছবি তুলতে গেলে তিনি সংবাদকর্মীদের বাধা দিয়ে অফিস কক্ষে এসে কোনরকমে আলমিরারা উপর হেলানো অবস্থায় রাখেন। এই ছবি দুটি অনেক পুরাতন এবং প্রজ্ঞাপন অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ছবি স্থাপনের নির্দেশ রয়েছে সেটা নয়। এবিষয়ে জিজ্ঞাসা করলে প্রজ্ঞাপনের কথা জানেন না বলে জবাব দেন।

অন্যদিকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের কেউই চলমান শোকের মাস আগস্ট উপলক্ষে সরকারী নির্দেশনা মতে ডিউটিরত অবস্থায় কালোব্যাজও ধারণ করেননি। এনিয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান বলেন, তা তো ঠিক। ব্যাজ তো লাগাতে হবে। লাগাবো অবশ্যই। কারণ আমরা আওয়ামীলীগ পরিবার। আমার ভাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এই প্রতিষ্ঠানের এ্যাডহক কমিটির সভাপতি। আমাদের তো লাগাতেই হবে।

এখনও কেন লাগাননি প্রশ্ন করলে বলেন, এব্যাপারে আলোচনা করেছি। দুই একদিনের মধ্যে ভালো মানের কালোব্যাজ কিনে আনা হবে। তারপর নিয়মিত ব্যাজ পড়বো। তবে এখনও সময় আছে। তাই সমস্যা নাই। তাছাড়া এটা তেমন ধরার বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net