1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাশিমপুরের পানিশাইলে আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ

কাশিমপুরের পানিশাইলে আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৮৭ বার

গাজীপুর মহানগরীর কাশিমপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত।

সোমবার (১৫ইআগস্ট) সন্ধায় কাশিমপুর মেট্রোপলিটন এলাকায় অবস্থিত পানিশাইল মোরে জাতীয় শোক দিবস ও দোয়া মাহফিল এবং কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

প্রায় দুই হাজার লোকের উপস্হিতিতে আয়োজন-অনুষ্ঠানে হাজারো মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

গাজীপুর মহানগর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন মৃধার উদ্যোগে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন,গাজীপুর মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর এবং কাশিমপুর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী মীর আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান তুলা, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১,২,৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোছাঃ পারভীন আক্তার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সেলিম কবির চঞ্চল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শরীফ মোল্লা, কাশিমপুর থানা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ আলমগীর খান, কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফুল আলম মিঠু, ১নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ মনির হোসেন প্রমুখ ।

স্বাধীনতার মহান স্থপতি ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে জাতির পিতাসহ ১৫ই আগস্টের শহীদদের আত্বার মাগফেরাত কামনা করে মোনাজাত আলোচনা সভা ও দোয়া মহফিল শেষে প্রায় দুই হাজার মাুনষের কাঙ্গালীভোজের আয়োজন করা হয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net