ঢাকা   ১২:৫৪:১৬ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

কাশিমপুরে আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৪১১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাজীপুর মহানগরীর কাশিমপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত।

সোমবার (১৫ইআগস্ট) রাত ৮টায় কাশিমপুর মেট্রোপলিটন এলাকার মাধবপুর মোরে বাংলাদেশ তাঁতী লীগ গাজীপুর জেলা একাংশের সভাপতি ও গাজীপুর মহানগর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোঃ নুরুজ্জামান চিশতি, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক কাউন্সিলর মোঃ আবদুস সালাম আহমেদ আব্বাস, ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোঃ শওকত হোসেন এ তিনজনের সার্বিক ব্যাবস্হাপনায় অনুস্ঠিত হয়।

জাতীয় শোক দিবস ও দোয়া মাহফিল এবং কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

প্রায় তিন হাজার লোকের কাঙ্গালি ভোজের আয়োজন উপস্হিতিতে সকলে ১৫ই আগস্টে বঙ্গবন্ধুসহ মোট ১৭জনকে হত্যায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

গাজীপুর মহানগর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত হয়। ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও ১নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ নেতা মোঃ সুমন মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন,গাজীপুর মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর এবং কাশিমপুর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী মীর আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান তুলা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের নেতাকর্মী ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ।

স্বাধীনতার মহান স্থপতি ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে জাতির পিতাসহ ১৫ই আগস্টের শহীদদের আত্বার মাগফেরাত কামনা করে মোনাজাত আলোচনা সভা ও দোয়া মহফিল শেষে প্রায় তিন হাজার মাুনষের কাঙ্গালীভোজের আয়োজন করা হয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি