1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশের হাতে ভুয়া এ এসপি আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশের হাতে ভুয়া এ এসপি আটক

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২৭৬ বার

কুষ্টিয়া শহরে প্রতিদিনের ন্যায় জিকে স্কুলের সামনে ট্রাফিক পুলিশের চেকপোষ্ট বসে।
শনিবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার দিকে ট্রাফিক সার্জেন্ট এস এম নাজমুল শিকদার Apache V4 মডেলের একটি মোটরসাইকেলের কাগজপত্র যাচাই বাছাই করার জন্য গাড়ির মালিক দেলোয়ার হোসেনের কাছে মোটরযানের কাগজ বের করতে বলেন।

তিনি মটরসাইকেলের কাগজপত্র না দেখিয়ে নিজেকে ডিএমপির ডিবি শাখার এএসপি’র পরিচয় দেন। পরবর্তীতে ট্রাফিক সার্জেন্ট নাজমুল শিকদার তাকে ছেড়ে দেন। কিন্তু পরবর্তীতে ট্রাফিক সার্জেন্টের সন্দেহ হলে তিনি তার উর্দ্ধতন অফিসার টিআই মাহমুদকে জানিয়ে ডিএমপির ডিবি শাখার এএসপি’র পরিচয় প্রদানকারী ব্যক্তির পিছু নেন। পরবর্তীতে কুষ্টিয়া সদর ভুমি অফিসের সামনে এসে আবারো এ এসপি পরিচয় প্রদানকারী ব্যক্তিকে গতিরোধ করেন ট্রাফিক সার্জেন্ট নাজমুল। তখন সার্জেন্ট নাজমুল এ এসপি পরিচয় প্রদানকারী ব্যক্তিকে তার আইডি কার্ড দেখাতে বলেন, তখন তিনি তার আইডি কার্ড দেখাতে ব্যর্থ হন। তার পরিচয় নিশ্চিত হবার জন্য সার্জেন্ট নাজমুল তার উর্দ্ধতন অফিসারকে জানান। তখন স্থানীয় জনগন ও গনমাধ্যমকর্মীদের জেরাই এ এসপি পরিচয় প্রদানকারী ব্যক্তি স্বীকার করেন তিনি একজন ব্যবসায়ী। পরে কুষ্টিয়া সদর থানা পুলিশ ভুয়া এ এসপি
পরিচয় প্রদানকারী ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net