1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দক্ষতা ও মানসিকতা উন্নয়নে নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণ সেমিনার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

দক্ষতা ও মানসিকতা উন্নয়নে নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণ সেমিনার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৬৯ বার

‎ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

 

‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে অলরাউন্ডার প্রশিক্ষণের ১২তম সেমিনার এর ২০তম সেশন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সকালে পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের তৃতীয় তলায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ‎জামাল হোসেন পান্নার সঞ্চালনায় স্বাগত বক্তব্যে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি বলেন, দক্ষতা উন্নয়ন ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

‎সেমিনারে প্রশিক্ষকরা মোটিভেশনাল আলোচনা ও মাইন্ডসেট উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন এবং বাস্তব জীবনে তা প্রয়োগের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ব্লক বাটিক প্রিন্টের মাধ্যমে এক রঙের কাপড়ে নান্দনিক ডিজাইন তৈরি করে দেখান প্রশিক্ষক রুমা আক্তার, যা প্রশিক্ষণার্থীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক তানজিনা আক্তার শিলা, প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা এস এ রুবেল, প্রশিক্ষক আলমগীর হোসেনসহ সার্বজনীন গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা।

‎আলোচনার ফাঁকে প্রশিক্ষণার্থীদের উৎসাহ ধরে রাখতে সংগীত পরিবেশন করেন চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি ও প্রশিক্ষক আলমগীর হোসেন। এতে পুরো আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

‎সেমিনারের শেষ পর্বে প্রশিক্ষণার্থীরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেন। একই সঙ্গে ভবিষ্যতেও অলরাউন্ডার প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net