1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
- দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান

নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ভোলায় ইসি মো. সানাউল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৮৯ বার

খলিল উদ্দিন ফরিদ, ভোলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর কোনো অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (অবসরপ্রাপ্ত) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। একই সঙ্গে তিনি প্রশাসনকে কঠোরভাবে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের নির্দেশ দেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, সব ভোটার যেন নির্বিঘ্নে ও নিরাপদে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারে—তা নিশ্চিত করতে হবে। ভোটার যে দলেরই হোক না কেন, তার নিরাপত্তা ও ভোটাধিকার সুরক্ষিত রাখতে হবে। এবারের নির্বাচনে প্রার্থীদের ভোটারদের ভোটের মাধ্যমেই জয়ী হতে হবে; কোনো ধরনের অনিয়ম বা কারচুপির সুযোগ নেই।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে, যাতে কেউ শৃঙ্খলা ভঙ্গের চিন্তাও করতে না পারে। কেউ যদি এমন চিন্তা করে, তবে তা যেন বাস্তবায়ন করতে না পারে—সে বিষয়টি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার নির্দেশ দেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার ও সিভিল সার্জন ডা. মো. মনিরুল ইসলাম।

এছাড়া সভায় সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ নৌবাহিনী, কোস্টগার্ড, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net