1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে জাহিদ হত্যা মামলার ৩ আসামীর আদালতে স্বীকারোক্তি। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

চন্দনাইশে জাহিদ হত্যা মামলার ৩ আসামীর আদালতে স্বীকারোক্তি।

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩৬৮ বার

চট্টগ্রাম চন্দনাইশ পৌরসভার জিহস ফকির পাড়া এলাকায় কলেজ ছাত্র জাহিদ হত্যা মামলার
৩ আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
জানা যায়, গত ১৮ মে সন্ধ্যায় কিশোর গ্যাং’র ছুরিকাঘাতে নিহত হয়
গাছবাড়ীয়া কলেজ ছাত্র জাহিদুল আলম। এ ব্যাপারে তার পিতা জাহাঙ্গীর আলম
বাদী হয়ে চন্দনাইশ থানায় ৭জনের উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। সে
মামলার সূত্র ধরে পুলিশ ফিরোজপুর থেকে গত জুন মাসের মাঝামাঝি এজাহার
নামীয় আসামী বাহাদুরকে আটক করে। গত ২১ জুন মামলার অন্যতম আসামী
সাজ্জাদ ও সিহাব, ২৮ জুন ইমন মহামান্য হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জন্য
অন্তবর্তীকালীন আগাম জামিন লাভ করে।

গত ১৮ জুলাই সাজ্জাদ ও সিহাব, ২৫
জুলাই ইমন আদালতে জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পন করলে বিচারক
আসামীদের জেল হাজাতে প্রেরণ করেন। তদন্তকারী কর্মকর্তা এস আই হিরু
বিকাশ আসামীদের ৩ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শেষে গত ৩০ জুলাই
জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফারদীন মোস্তাকিম তাসিনের আদালতে সাজ্জাদ ও
সিহাব, ১ আগষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুন নাহারের
আদালতে ইমন হত্যাকান্ডের বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
দিয়েছেন বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
আসামী ইমনের স্বীকারোক্তি মতে গত ১ আগষ্ট রাতে হত্যাকান্ডে ব্যবহারকৃত
ছুরিটি নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতুর নিচ থেকে ইমনের দেখানো
মতে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই হিরু
বিকাশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net