1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন । - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২৫৮ বার

ঠাকুরগাঁও জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে।
৯ আগষ্ট মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও নারী ঐক্য উন্নয়ন সংঘের আয়োজনে এই দিবস পালন করা হয়।
দিবসের শুরুতেই পৌর শহরের গোবিন্দ নগর ওরাওপাড়া নিজস্ব কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। নারী ঐক্য উন্নয়ন সংঘ’র নির্বাহী পরিচালক দীপালী খালকো দীপার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নারী ঐক্য উন্নয়ন সংঘ’র সাধারণ সম্পাদক খুকু খালকো, সহ-সাধারণ সম্পাদক সাথী আক্তার, সাংগঠনিক সম্পাদক ব্রিজিতা তীরকি ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সহ সংগঠনটির অন্যান্যরা।

র‍্যালি শেষে তাদের প্রতিষ্ঠানের পাশেই ওরাও পাড়ার নারী পুরুষেরা নাচে ও গানে মেতে উঠে। মনোমুগ্ধকর পরিবেশে তাদের নৃত্য উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে। নারীরা রংবেরঙের শাড়ি পড়ে বাদ্যের তালে বিভিন্ন নৃত্য পরিবেশন করেন তাদের অনুষ্ঠান উপভোগ করতে আশপাশের মানুষ ছুটে আসেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে প্রতিটি গ্রামের আদিবাসী নারীরা একত্রিত হয়ে নাচে গানে মিলিত হন।
এছাড়াও আদিবাসী সংগঠনের বেশ কয়েকটি সংগঠন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net