1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত । - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৪০৭ বার

গণবিরোধী মাফিয়া সরকার কর্তৃক জ্বালানি তেল, সার, পরিবহন ভাড়া সহ সকল পণ্যের অস্বাভাবিক ও নজিরবিহীন মূল্যবৃদ্ধ, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় বর্বরোচিত হত্যার প্রতিবাদ ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১২ আগষ্ট শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে শহরে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে হাজির হয় বিএনপির নেতাকর্মীরা।

এরপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখ ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শরীফ, ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি আবুনুর চৌধুরী, ঠাকুরগাঁও জেলা মহিলা দলের সভাপতি ফরহাতুন নাহার প্যারিস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মোঃ নুরুজ্জামান নুরু, ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি কায়েস, ঠাকুরগাঁও জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জব্বার, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম লিটন, ঠাকুরগাঁও সদর উপজেলা মোটর শ্রমিক দলের আহবায়ক আব্দুর রাজ্জাক, পৌর ছাত্রদলের আহবায়ক রিপন ইসলাম বাবুসহ অন্যান্যরা। আলোচনা সভায় বক্তারা বলেন , সরকার যা ইচ্ছা তাই করে যাচ্ছে সাধারণ মানুষের কথা ভাবছে না। দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের যে অবস্থা হয়েছে এভাবে মানুষ কিভাবে তা ব্যবহার করবে। লোডশেডিং এর কারণে আজ বাড়িতে গেলে সাধারন মানুষ ঠিকমতো ঘুমাতে পারে না বিদ্যুতের কারণে একি তাদের উন্নয়ন। এই আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের কথা ভাবলে আজ দেশের এই অবস্থা হতো না।
বিএনপি নেতার আরো বলেন, সামনে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মধ্য দিয়ে এই আওয়ামী লীগ সরকারকে হঠাতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net