1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে হরিপুরে সারের কৃত্রিম সংকট ঠেকাতে বাজার মনিটরিং । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

ঠাকুরগাঁওয়ে হরিপুরে সারের কৃত্রিম সংকট ঠেকাতে বাজার মনিটরিং ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৪৬ বার

ঠাকুরগাঁও জেলার হরিপুরে রাসায়নিক সারের কৃত্রিম সংকট ঠেকাতে বাজার মনিটরিং করছে হরিপুর উপজেলা কৃষি অফিস। ৪ আগষ্ট বৃহস্পতিবার সকালে হরিপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন হরিপুর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) রাকিবুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম প্রমূখ। কৃষকদের অভিযোগ কিছু কিছু বাজারে সারের কৃত্রিম সংকট তৈরী করেছে স্থানীয় সার বিক্রেতারা। সার না পেয়ে আমন চাষিরা চাষাবাদ নিয়ে চিন্তিত আছে। সরকারের বেঁধে দেওয়া মূল্যে সার বিক্রেতাদের কাছে সার নিতে গেলে অনেক সময় মিলছেনা সার। এছাড়াও কিছু সার বিক্রেতার বিরুদ্ধে দাম বেশি নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। যদিও সার বিক্রেতারা বলছেন, ন্যায্য মূল্যে সার বিক্রি করা হচ্ছে। হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুবেল হুসেন বলেন, হরিপুর উপজেলায় সারের কোন সংকট নেই। তাছাড়া ন্যায্য মূল্যে কৃষকেরা যেন সার পায় এ কারনে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি করা হচ্ছে। যদি কোন ডিলারের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়,তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, এ বছর হরিপুর উপজেলায় প্রায় ১৬ হাজার ১৩০ হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নিধার্রন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net