ঢাকা   ০৯:২৫:১৩ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ‘কফিনবন্দি বাংলাদেশ’ নাটক মঞ্চায়ন

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩২৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঞ্চস্থ হলো নাটক ‘কফিনবন্দি বাংলাদেশ’। ২০ আগষ্ট শনিবার সন্ধায় মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর উপর নির্মিত রেপাটরী নাট্যদলের প্রয়োজনায় ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন মঞ্চে নাটকটি মঞ্চন্থ করা হয়। ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বঙ্গবন্ধুর দাফনের ঐতিহাসিক ঘটনা নির্ভর এ নাটকের মঞ্চায়ন অনুষ্ঠানে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও বেতারের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, বীর মুক্তিযোদ্ধা রুপ কুমার গুহ ঠাকুরতা করি, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবকুমার কুমার গুহ ঠাকুরতা প্রমুখ।
বেদনাবিধুর শোকাবহ আগস্টে জাতির পিতার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন জন্য তৃতীয় বারের মত মঞ্চায়িত নাটকটির রচনা ও নির্দেশনা দেন ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি