1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে মারপিটের অভিযোগে মামলা - আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায়  মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান পুঁজিবাজারে সূচকের বড় পতন সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর পিংক বাসে ই-টিকিটিং চালু, যেভাবে টিকিট কাটবেন সমাজকে ধ্বংস করে দেয় যে ৪ গুনাহ

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে মারপিটের অভিযোগে মামলা — আটক–২

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩২৪ বার

ঠাকুরগাঁও সদর উপজেলার সবদলহাটের সিঙ্গিয়ায় জমি নিয়ে মারপিটের ঘটনায় ২ জন আহত হন। গত ১৩ আগষ্ট মারপিট, চাঁদা দাবি ও ছিনতাইয়ের অভিযোগে ঐ গ্রামের মুসাবউদ্দীন বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি এজাহার জমা করেন। পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামী একই গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে জাকির হোসেন (৫৫) ও একই গ্রামের মঞ্জু ইসলামের ছেলে নুর নবী (২২) কে আটক করে। মামলার বিবরণে জানা যায়, গত শনিবার মুসাবউদ্দীন পৈত্রিক সূত্রে প্রাপ্ত প্রায় ৫০ বছর ধরে ভোগদখলে থাকা জমিতে ধানের ক্ষেত পরিচর্যা করতে যান। এ সময় পুর্ব পরিকল্পিতভাবে একই গ্রামের জাকির হোসেনের নেতৃত্বে একদল দুবৃত্ত ৫ লাখ টাকা চাঁদা দাবি করে মারপিট শুরু করে। এ সময় নগদ টাকা, স্বর্নালংকার লুট করে নারীদের শ্লীলতাহানী ঘটায়। এ মামলায় জাকির হোসেন, নুর নবী সহ মোট ১৭ জনের নাম উল্লেখ্য করা হয়।

আসামীরা হলেন— মঞ্জু ইসলাম (৩০), জাহিরুল ইসলাম (৪৫), সাদেকুল ইসলাম (৩৫), আমিনুর ইসলাম (৬৫), রহিদুর ইসলাম (৫৫), হামিদুল ইসলাম (৭০), আব্দুল রাজ্জাক (৩০), মো: বাপ্পি (২৪), মো: রাজু ইসলাম (৩০), সাজু ইসলাম (২৭), সালাম ইসলাম (৩৭), রমজান আলী (৩৫), রুমা আক্তার (৩৫), মমতা (৪৫) ও তিশা (২৫)। আটককৃত জাকির হোসেন পঞ্চগড় জেলার বোদা প্রামানিকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার এস,আই কামাল হোসেন জানান, অভিযান চালিয়ে জাকির হোসেন ও নুর নবী নামে ২ জনকে আটক করা হয়। অন্যান্য আসামীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net