1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ধর্ষন মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ । - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

ঠাকুরগাঁওয়ে ধর্ষন মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৮৬ বার

ঠাকুরগাঁও জেলায় ধর্ষন মামলায় মো: হাসমত আলী (৩৬) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড অতিরিক্ত ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বর্ধিত হাজতবাসের আদেশ প্রদান করা হয়। ৭ আগষ্ট রোববার ঠাকুরগাঁও বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: গোলাম ফারুক এ আদেশ প্রদান করেন। মামলা সূত্রে জানা যায়, পৌর শহরের কলেজপাড়া মহল্লার প্রতিবেশী ঐ কিশোরীকে প্রথমে প্রেমের প্রস্তাব দেন হাসমত আলী। পরে এক সময় প্রেমের সম্পর্কে জড়িয়ে ঘটনার দিন ভুল বুঝিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষন করে এ ঘটনা কাউকে না জানাতে হুমকী দেন।

পরে ঐ কিশোরী অন্ত:সত্বা হয়ে পরলে বিষয়টি জানাজানি হয়। পারিবারিক ও স্থানীয়ভাবে আপোষ মিমাংসার কথা বলে আরও কিছুদিন অতিবাহিত হলেও হাসমত আলী ঐ কিশোরীকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে ধর্ষনের কথা স্বীকার না করলে ২০১০ সালের ২০ জুন ঐ কিশোরীর মা বাদী হয়ে প্রথমে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করতে যান। সেখানে অজ্ঞাত কারনে মামলা নথিভুক্ত না হলে তিনি ঠাকুরগাঁও বিজ্ঞ নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে এ মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি পুনরায় সদর থানা পুলিশকে নথিভুক্ত করে তদন্তভার অর্পন করে। পুলিশ এ মামলায় ৩ জন আসামী থাকলেও প্রধান অভিযুক্ত হাসমত আলীকে দোষী সাব্যস্ত করে অপর ২ জনকে এ ঘটনায় জড়িত ছিল না মর্মে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন বিজ্ঞ বিশেষ পি.পি আবু তৈয়ব মো: নজমুল হুদা। হাসমত আলী পৌর শহরের কলেজপাড়া মহল্লার হায়দার আলীর ছেলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net