1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন সংগঠনের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন। - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন সংগঠনের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩১৩ বার

ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন দাবিতে বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন সংগঠনের প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ২৪ আগষ্ট বুধবার পৌর শহরের অপরাজেয়-৭১ থেকে প্রতিবাদী মিছিল করে চৌরাস্তায় এসে সামবেশ করা হয়।

পরে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। “কুন্ঠে বাহে সগায় তমা, আইসো সগায় একখেনা হও” এই শ্লোগানে বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন সংগঠন কেন্দ্রীয় কমিটির আয়োজনে এবং বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন, জাতীয় আদিবাসী বিষয়ক কোয়ালিশন, ও জয়েনশাহী আদিবাসী সংগঠনের সহযোগিতায় প্রতিবাদ সমাবেশে সংগঠনের সভাপতি বকুল চন্দ্র বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক দিনা বর্মন, আহবায়ক রিংকু বর্মন, সহ সভাপতি নিশাত রায়, রাজকুমার বর্মন, অনিমেশ বর্মন, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা (বিকেআরবিএস) প্রকাশ চন্দ্র বর্মন, সেভ এ স্মাইল ও প্রতিনিধি পাহাড়ী আদিবাসীর সাধারণ সম্পাদক লামপ্রা ত্রিপুরা, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সদস্য চন্ডী জেংচাম, টাঙ্গাইল কোচ আদিবাসী সংগঠনের সদস্য রামপদ কোচ, ঢাকার আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিনের সমন্বয়ক মাজহারুল ইসলাম মাজহার, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বর্মন প্রমুখ। বক্তারা সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেটে ২নং ক্রমিকে কোচ ও ১৫নং ক্রমিকে বর্ণিত বর্মন সম্প্রদায়ভুক্ত ঠাকুরগাঁও জেলায় বসবাসরত আদিবাসী বর্মন, রায় ও সিংহ পদবী ধারীদের আদিবাসী তথা ক্ষুদ্রনৃগোষ্ঠী সনদপত্র প্রদানসহ অন্যান্য সকল সাংবাবিধানিক অধিকার ও আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net