ঢাকা   ১০:৩৯:২৯ এএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা

তিতাসে অগ্নিকান্ডে ২টি বসতঘর ভস্মীভূত, ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২৭০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিকন্দি গ্রামে অগ্নিকান্ডে ২টি বসতঘর সম্পুন্ন ভস্মীভূত হয়ে গেছে এবং ৪টি গরু আহতসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থতরা দাবি করেছেন।

শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানাগেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় হালিম মিয়ার চৌচালা ঘরে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়ে তা মুহুর্তের মধ্যে আগুনের লেলীহান শিখা বসতঘরের চার দিকে ছড়িয়ে পরে এবং পাশের ইব্রাহিম মিয়ার ঘরেও আগুন লাগে। এসময় ঘরে থাকা লোকজন ডাক চিৎকার করলে স্থানীয়রা এসে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আর ততক্ষনে ২টি বসত ঘর সম্পুন্ন পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা চাল, নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং ৪টি গরু অগ্নিদগ্ধ হয়।

ক্ষতিগ্রস্থ হালিমের স্ত্রী বলেন, আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে গেছি। আমাদের সারাজীবনের সব ইনকাম শেষ। আমরা এখন কি করবো, কোথায় যাবো?

অন্যদিকে পাশের ঘরে আগুন লাগা ইব্রাহিম মিয়া জানান, আমি ঢাকা থাকি, আগুনের কথা শুনে রাতেই ঢাকা থেকে এসেছি। এসে দেখি সবকিছু পুড়ে ছাই হইয়া গেছে।

ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ জানান, আমি বিষয়টি রাতেই জানতে পেরেছি এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে উপজেলা প্রশাসনকে অবগত করেছি। আমি চিকিৎসার জন্য ঢাকাতে এসেছি ইনশাআল্লাহ আগামীকাল সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও আমি পরিদর্শনে যাবো এবং পরিষদ থেকে যথাযথ সহায়তা প্রদানের সর্বাত্মক চেষ্টা করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি