1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দারুস সালাম থানার এস.আই রেজাউল ইয়াবা দিয়ে ইমরান'কে ফাঁসানোর চেষ্টা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

দারুস সালাম থানার এস.আই রেজাউল ইয়াবা দিয়ে ইমরান’কে ফাঁসানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩৫৩ বার

রাজধানীর মিরপুর দারুসসালাম থানার এস আই রেজাউল করিম সোর্সের মাধ্যমে ২০ পিছ কথিত ইয়াবা মাদকসহ ইমরান’কে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা গেছে, গত শনিবার (৩০ জুলাই) দারুস সালাম থানাধীন বাতেননগর এলাকায় নিজ বাসা হতে ইমরান (২১) নামে এক যুবককে আনুমানিক বিকেল ৩ টায় ঐ থানায় কর্মরত এস আই রেজাউল করিম ২০ পিছ কথিত ইয়াবা মাদকসহ গ্রেফতারের পরদিন বিকাল ৩.৫০ ঘটিকায় থানা হেফাজত থেকে ছেড়ে দেয়। ইমরানকে ফাঁসাতে ঐ এস.আই রেজাউল করিমের সোর্স রাজা একাধিক মাদক মামলার আসামি রাজা পরিকল্পিতভাবে স্ত্রীর মাধ্যমে ঐ বাসার ফ্রিজের উপর রাখা ফুলের টপে পূর্বেই রেখে যায় মাদক। ঘটনা গণমাধ্যম কর্মীরা জেনে গেলে পুনঃতদন্তের মাধ্যমে সহকারী পুলিশ কমিশনার (দারুস সালাম জোন ) মিজানুর রহমানে তদন্তে কোন মতে রেহাই পায় ইমরান। রাতে ঐ সোর্স রাজা পুলিশের সামনেই শারিরীকভাবে হেনস্থা করে ও ডান কানে সজারো থাপ্পর ও ঘুষি মারে। থানা হেফাজতে থাকার সময়ে ঘটনার রাতে ঘরের তালা ভেঙ্গে বাসায় রাখা স্বর্ণলঙ্কার মালামাল লুট করে পালিয়ে যায় সোর্স রাজা। ঘটনায় নির্দোষ প্রমাণ হলেও মোটা অংকের অর্থ ঘুষ গ্রহণের কথাও শোনা যাচ্ছে। এছাড়াও থানা এলাকায় বিভিন্ন হোটেল, ব্যাবসা প্রতিষ্ঠান থেকে নিয়মিত মাসোহারা আদায়ের অভিযোগ রয়েছে ঐ এস.আই’য়ের বিরুদ্ধে।

এ বিষয়ে এসআই রেজাউল করিম’কে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করার পর ফোন রিসিভ করে বলেন, আমি মিটিং এ আছি আপনাকে পরে ফোন দিচ্ছি বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে সহকারী পুলিশ কমিশনার (দারুস সালাম জোন) মিজানুর রহমান বলেন, বিষয়টি আমি জেনেছি সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net