1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনে অটোরিকশা চালক, রাতে ভয়ঙ্কর ছিনতাইকারী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

দিনে অটোরিকশা চালক, রাতে ভয়ঙ্কর ছিনতাইকারী

টিপু সুলতান রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৫১৩ বার

রাজশাহী মহানগরীতে দিনে অটোরিকশা চালক হলেও রাতে ছিনতাই করতেন মো. সুরুজ শেখ নামের এক যুবক। ছিনতাইয়ের একটি অভিযোগের প্রেক্ষিতে রোববার দুপুর আড়াই টার দিকে সাগরপাড়া বটতলা মোড় থেকে তাকে গ্রেফতার করে নগর ডিবি পুলিশ।
এ সময় তার কাছে থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সবুজ রংয়ের অটোরিকশা, একটি বাটযুক্ত স্টিলের ধারালো চাকু, নগদ এক হাজার টাকা ও ছিনতাইকৃত একটি পেকো এক্স-৩ প্রো মডেলের এন্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেফতার সুরুজ শেখ নগরীর মতিহার থানাধীন ফুলতলা এলাকার মো. লালু শেখের ছেলে।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে রাজশাহী মহানগর ডিবি পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ভিটিদাউদপুর এলাকার মো. আরিফ মিয়া নামের এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ছিনতাইকারী আরিফকে গ্রেফতার করা হয়।

অভিযোগকারী জানান, গত ১১ আগস্ট শিরইল বাসস্ট্যান্ড থেকে সকাল সাড়ে ১০টার দিকে নেমে বাজারে যাওয়ার উদ্দেশ্যে আরিফের অটোরিকশায় ওঠেন। কিন্তু হঠাৎ রাণী বাজার এলাকায় পোরশা হার্ডওয়ারের অদূরে অটোরিকশা থামিয়ে আকস্মিকভাবে এলোপাতাড়ি চরথাপ্পড় মেরে পেটে ধারালো চাকু ঠেকিয়ে ৩ হাজার টাকা ও পেকো এক্স-৩ প্রো ব্রান্ডের একটি মোবাইল ছিনিয়ে সটকে পড়েন।

এ ঘটনার পর ভুক্তভোগী একটি বোয়ালিয়া থানা একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মাসুদ তথ্য প্রযুক্তির সহযোগিতায় তার সঙ্গীয় ফোর্সসহ অভিযুক্ত ছিনতাইকারীর অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করেন।

জিজ্ঞাসাবাদে ছিনতাইকারী সুরুজ স্বীকার করে যে, সে দিনে অটোরিকশা চালালেও রাতে অটোরিকশা চালকের বেশে রাজশাহীতে আগত নিরীহ লোকজনকে অটোরিকশায় উঠিয়ে নির্জন স্থানে নিয়ে ধারালো চাকু দেখিয়ে অর্থ, মোবাইল ফোন কিংবা দামী বস্তু ছিনতাই করে নিতো। তবে এবারে আরিফ মিয়ার করা অভিযোগে তিনি ডিবি পুলিশের হাতে ধরা পড়েন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইনি প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে ডিবির উপ পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল বলেন, ছিনতাইকারী সুরুজকে গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net