ঢাকা   ০৫:১৬:২৯ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধর্মপাশায় পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৩৮৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাড়ির সামনের পুকুরের পানিতে গোসল করতে গিয়ে সাব্বির মিয়া (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ আগষ্ট) সকাল ৭টার দিকে পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাব্বির মিয়া ওই গ্রামের মোঃ আফতাব উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও যুবকের পরিবার সূত্রে জানা যায়, সাব্বির মিয়া দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। আজ শনিবার সকাল সাতটার দিকে বাড়ির সামনে থাকা পুকুরের পানিতে গোসল করতে গেলে এক পর্যায়ে পানিতে ডুবে গিয়ে তলিয়ে যান। অনেক খোঁজাখৃুঁজির পর ওইদিন সকাল আটটার দিকে ওই পুকুর থেকে মৃত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে এলাকাবাসী।

পাইকুরাটি ইউনিয়ন ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল শ্যামল বাংলা কে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি