1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও বাজার ইজারদার আনোয়ারের বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় প্রবাসীর ঘরে সিঁধ কেটে চুরির চেষ্টা, চিৎকার শুনে পালালো চোর  যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে নবীনগরে সরকারি খাল প্রকল্পে ইউএনও’র সরেজমিন তদন্ত বিএনপির প্রতিশ্রুতি পূরণ, রামগড়ে ফ্যামেলী কার্ড পেলেন ৪৫৬ পরিবার ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ

নবীনগরে ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩৫৯ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় নবীনগর উপজেলা প্রশাসন, নবীনগর থানা, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে শেখ কামালের জীবনী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন, ওসি (তদন্ত) সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী, নবীনগর প্রেসক্লাব সভাপতি মো. জালাল উদ্দিন মনির, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শামসুল আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন লালু, সহকারী
অধ্যাপক নুরুননাহার, পুজা উদযাপন কমিটির সভাপতি অজন্ত কুমার ভদ্র, উপজেলা যুবলীগের সভাপতি সামস্ আলম, মানিক বিশ্বাস প্রমুখ।

আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net