1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নান্নুর হুমকী ধামকি তবেকি আষাঢ়ে গর্জন? - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

নান্নুর হুমকী ধামকি তবেকি আষাঢ়ে গর্জন?

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৩২০ বার

আগামী নির্বাচন ও নানা ইস্যুতে রাজনীতির ময়দান এখন সরগরম। দীর্ঘদিনের আন্দোলন খড়া কাটিয়ে রাজপথে সরব হওয়ার চেষ্টা করছে বিএনপি নেতাকর্মীরা। তাতেই বাঁধ সেধেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা। কেন্দ্রীয় রাজনীতির হাওয়া লেগেছে তৃণমুলেও। বিভিন্ন ইস্যুতে সোনারগাঁয়ে সরব কর্মসুচি দিচ্ছে সব দল। আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি এমনকি দীর্ঘদিন রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাওয়া জামায়াতে ইসলামীও রাজপথে মিছিল সমাবেশ করছে। এতে যেন গাঁ জ্বালা হচ্ছে ক্ষমতাসীন আওয়মীলীগের নেতাদের।
বিএনপির নেতাকর্মীদের চাঙ্গাভাব ক্ষমতাসীনদের মাথা ব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে।

তারই প্রতিফলন দেখা যাচ্ছে সাম্প্রতিক কর্মসুচিগুলোতে। শোকের মাস আগস্টে সোনারগাঁয়ে যে কয়টি কর্মসুচি পালন করেছর আওয়ামী লীগ তার প্রায় সবগুলোতেই নেতাদের বক্তব্যের প্রতিপাদ্য ছিল দলীয় ঐক্য ও নিজেদের শক্ত অবস্থান জানান দেওয়ার বিষয়টি। কারন সংগঠন দুর্বল হলে অনৈক্য থাকলে গত দুইবারের ন্যায় আগামীতেও নৌকা ছুটে যেতে পারে সোনারগাঁ থেকে।

এই আশংকা আওয়ামী লীগ নেতাদের ভর করেছে জোড়ালোভাবে। টেনশনের বহিঃপ্রকাশ ঘটছে নেতাদের বক্তব্যেও।
২১ আগস্ট কেন্দ্রীয় কর্মসুচির প্রস্তুতি সভায় উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু হুংকার দিয়ে বলেছিলেন, আগষ্ট মাসে বিএনপির কেউ যদি রাজপথে নামে তবে হাত পা ভেঙ্গে দিবেন। বিএনপি কর্মীদের উদ্দেশ্যে নান্নু বলেন, সোনারগাঁয়ে শান্তিতে থাকতেছেন ভালো না লাগলে বাড়ি ঘরে থাকতে পারবেন না।

তবে নান্নুর এ হুমকীকে থোরাই কেয়ার করছেন বিরোধী নেতাকর্মীরা। ২১ আগস্ট আওয়ামী লীগের কর্মসূচির পর দিন বিএনপি পৃথক কর্মসূচি পালন করে সোনারগাঁয়ে।

সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ বকুলের নেতৃত্বে মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। অন্যদিকে উপজেলা বিএনপির সসভাপতি মান্নান এবং সদস্য সচিব মোশাররফের নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়, এতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রধান অতিথি ছিলেন।

তবে এদিন আওয়ামী লীগের কোন কর্মকাণ্ড চোখে পড়েনি । বিষয়টি নিয়ে বিএনপির এক নেতার মন্তব্য, যুবলীগের সভাপতি নান্নু’র বক্তব্য আষাঢ়ে গর্জন। প্রশাসন তাদের পাশে না থাকলে তারা নিজেরাই ঘর থেকে বের হতে পারবে না। জনগন তাদের অত্যাচারে অতিষ্ট।

জনসমর্থন ছাড়াই সব কিছু নিজেদের অনুকুলে বিধায় এরকম মাঠ গরম করা বক্তব্য দিতে পারছে। তবে বিএনপি এসব হুমকী ধামকিকে তোয়াক্কা করেনা। রাজপথের আন্দোলনের মাধ্যমেই এই জালিম সরকারের পতন ঘটানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net