1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধু না জন্মালে একটি স্বাধীন রাষ্ট্র পেতাম না- এমপি ফজলে করিম চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

বঙ্গবন্ধু না জন্মালে একটি স্বাধীন রাষ্ট্র পেতাম না- এমপি ফজলে করিম চৌধুরী

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২৮৪ বার

রাউজানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।কর্মসূচীর মধ্যে ছিল শোক র‌্যালি,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,খতমে কোরআন, দোয়া মহফিল,আলোচনা সভা ও পথচারীদের মাঝে খাবার বিতরণ।সোমবার (১৫ আগস্ট) রাউজান উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের আয়োজিত পৃথক পৃথক দুইটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন বাঙালি জাতির জন্য গর্বের। বঙ্গবন্ধু না জন্মালে একটি স্বাধীন রাষ্ট্র পেতাম না।১৫ আগস্টের কালরাতে ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি।রাউজান উপজেলা আওয়ামীলীগের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব।সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,কাজী মোহাম্মদ ইকবাল,যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন,জসিম উদ্দিন চৌধুরী,নজরুল ইসলাম চৌধুরী,যুবলীগ নেতা সাজু মোঃ নাছের, সুমন দে,স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, যুবলীগ নেতা আহসান হাবীব চৌধুরী,হাসান মোহাম্মদ রাসেল,ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ,শাখাওয়াত হোসেন পিবলু,অনুপ চক্রবর্তী, মোঃ আসিফ,আরমান সিকদার,ফয়সাল মাহমুদ।উপজেলা আওয়ামীলীগ,মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়া উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার আব্দুস সামাদ সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইমলাম,সহকারী কমিশনার (ভুমি) রিদুওয়ানুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net