1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বালিয়াডাঙ্গীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও নগদ টাকার চেক বিতরণ করা হয় । - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

বালিয়াডাঙ্গীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও নগদ টাকার চেক বিতরণ করা হয় ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৩১৬ বার

”মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রারনা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বালিয়াডাঙ্গী উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা এঁর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ডিজিটাল পদ্ধতিতে আয়োজিতব্য গণভবন থেকে মূল অনুষ্ঠান টেলিভিশনের মাধ্যমে উপভোগ শেষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের ও বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে সোমবার (৮ আগস্ট) বেলা ১০ টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ যোবায়ের হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ আলিয়া পারভীন , বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোলেমান আলী, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচনী কর্মকর্তা দলিল উদ্দিন, বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায়, বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাইনুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু, প্রমুখ । সভায় বক্তারা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা কে শ্রদ্ধার সাথে স্বরন করে তাঁর ত্যাগ ও সুন্দরতম দিক তুলে ধরে আলোচনা করেন। পরে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুঃস্থ মহিলার মধ্যে সেলাই মেশিন ও নগদ টাকার চেক বিতরণ করা হয়। এ সময় আন্যান্য কর্মকর্তা কর্মচারী ও উপজেলার শতাধিক নারী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net