1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আগুনে পুড়ো ৬ লক্ষাধিক টাকার ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

মাগুরায় আগুনে পুড়ো ৬ লক্ষাধিক টাকার ক্ষতি

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৩২৪ বার

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের ছোনগাছা গ্রামে আগুনে বসতঘর, বসতঘরের থাকা আসবাবপত্র, গোয়ালঘর, দুইটি গরু ও ২ টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।
১৩ আগষ্ট শনিবার রাত ৩ টার দিকে জাহিদুল ইসলাম ও রাকিবুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক জাহিদুল ইসলাম ও রাকিবুল ইসলাম জানান, রাত ৩ টার দিকে প্রথমে গোয়ালঘরে আগুন লাগে। আমরা কোন কিছুই বুঝতে পারিনি। প্রতিবেশীদের চিৎকারে আমাদের ঘুম ভাঙে। ততক্ষণে গোয়ালঘরে থাকা ২ টি গরু, ২ টি ছাগল, পেয়াজ ও রসুন পুড়ে ছাই হয়ে যায়। পরে বসতঘরে আগুন ধরে যায়। এতে বসতঘর, বসতঘরে থাকা পেয়াজ, রসুন, আসবাবপত্র ও নগদ ২৫ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। গোয়ালঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পাশের বসতঘরে ছড়িয়ে পড়ে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ আমিনুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ মশার কোয়েল থেকে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net