1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

মাগুরায় জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৮৮ বার

মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের গয়েশপুর স্টান্ডে ২৯ আগস্ট সোমবার সন্ধ্যায় স্বাধীনতার মহান স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ও আওয়ামী লীগ নেতা মোঃ ইউসুফ আলী মন্ডলের সার্বিক তত্বাবধানে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ১ নং গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী মন্ডল।

গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ টুকু’র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, আব্দুল করিম মন্ডল, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ও গয়েশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, গয়েশপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য বি এম ওহিদুল ইসলাম লিটু, উপজেলা সমবায় লীগের সভাপতি শেখ মো. আশরাফ হোসেন, উপজেলা যুবলীগ নেতা ফজলুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন, আব্দুল কাদের মাষ্টারসহ অন্যরা।

আলোচনা সভা শেষে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন গয়েশপুর স্টান্ড জামে মসজিদের পেশ ইমাম মোঃ কুতুবুল আলম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net