ঢাকা   ০৮:৩১:১৮ এএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা

লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু’র বৃক্ষরোপণ কর্মসূচি

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩১৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের যুব সংগঠন লিও জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের অধীনস্থ লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু’র উদ্যোগে লিও ট্রি প্লানটেশন চ্যালেন্জ-২০২২ প্রজেক্টে এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী’র স্পন্সরকৃত ক্লাব লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু। রবিবার (১৫ আগষ্ট) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী লেকসিটি পাহাড়ী এলাকায় বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ওষুধি একাধিক গাছের চারা রোপণ করে সংগঠনের সদস্যরা।
ক্লাবের সভাপতি লিও তরিকুর রহমান বাবু নেতৃত্বে উক্ত আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের সম্মানিত ডিস্ট্রিক্ট ট্রেজারার লিও শওকত হোসেন, ক্লাবের সহ-সভাপতি লিও রাজিব পাল, ট্রেজারার লিও জান্নাতুল ফেরদৌস, টেইল টুস্টার লিও তানজিদ হোসেন, ট্রেমার লিও মারুফ হোসেন, জয়েন্ট ট্রেমার লিও ফরহাদ, সদস্য লিও আবরার ও লিও আবরাজ তামিম।

ক্লাবটির সভাপতি লিও তরিকুর রহমান বাবু বলেন, লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের নির্দেশক্রমে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধে লিও ক্লাব অব চিটাগং খুলশী ব্লু বৃক্ষরোপণ কর্মসূচি সফল ভাবে সম্পন্ন করে।
প্রকৃতিতে সৌন্দর্য্য এবং পরিবেশকে টিকিয়ে রাখতে বৃক্ষরোপনের বিকল্প নেই।

উল্লেখ্য যে, ইন্টারন্যাশনাল মেগা ক্লাব টুইনিং এর অংশ হিসেবে এবার লিও ট্রি প্লানটেশন চ্যালেন্জ-২০২২ প্রজেক্টে পৃথিবীর নয়টি দেশের ২৫১ টি ক্লাব বৃক্ষরোপণ করে যাচ্ছে। এ প্রজেক্টের অধীনে লিও সদস্যরা নিজেদের বাড়ির আঙ্গিনা সহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি