1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই এবং ছাত্র-শিক্ষক বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের জন্য যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে- রেবেকা সুলতানা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই এবং ছাত্র-শিক্ষক বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের জন্য যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে- রেবেকা সুলতানা

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩৯৯ বার

সোমবার(২২ আগস্ট) গাজীপুরের শ্রীপুরে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ বিষয়ক ইন হাউজ ট্রেনিং এর আয়োজন করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর,শ্রীপুর। এক দিনের কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা,বিশেষ অতিথি শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে রেবেকা সুলতানা বলেন,শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই এবং ছাত্র-শিক্ষক বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের জন্য যোগাযোগ দক্ষতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের উন্নত জীবন গঠনের জন্য মুখ্য ভূমিকা পালন করতে হবে শিক্ষকদের।

তিনি আরো বলেন,শিক্ষকের অর্জিত বিদ্যা শিক্ষার্থীদের মধ্যে কাঙ্খিত মান অনুযায়ী সঞ্চারিত করা খুব সহজ কথা নয়। এজন্য শিক্ষককে যেমন দায়িত্ব সচেতন হ’তে হবে তেমনি শিক্ষার্থীদেরও শিক্ষাগ্রহণে যথাসম্ভব আগ্রহী করে তুলতে হবে। যেসব শিক্ষার্থী নিজের বিদ্যাবুদ্ধির উত্তরোত্তর উন্নতি ঘটাতে আপনা থেকেই প্রয়াসী তাদের মেধা দ্রুতই বিকশিত হয়। কিন্তু যাদের মাঝে শিক্ষাগ্রহণে অনাগ্রহ পরিলক্ষিত হয় তাদের মাঝে প্রেষণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা অগ্রগণ্য। তাই শিক্ষককে তার নিজের মৌলিক দায়িত্ব ও কর্তব্য যেমন জানা দরকার, তেমনি শিক্ষার্থীদের মাঝে পাঠদানের ফলপ্রসূ পদ্ধতিও জানা দরকার বলে মনে করি।

শ্রীপর সরকারি পাইরট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত একদিনের ইন হাউজ ট্রেনিং এ উপজেলার শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,হাজী আঃ কাদের উচ্চ বিদ্যালয় ও খোজেখানী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা অংশ গ্রহন করেন। একদিনের ট্রেনিংএ ডিটিসি- গাজীপুর লুৎফর রহমান প্রশিক্ষক হিসেবে উপস্হিত থেকে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নানা বিষয়ে ট্রেনিং দেন।এতে সমন্বয়করি ছিলেন পারভীন ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net