1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল

মো. শাহজালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৩০৩ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জ্বালানি তেলের অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং জ্বালানির দাম যৌক্তিক পর্যায়ে রাখার দাবিতে নারায়ণগঞ্জ জেলা জামায়াত বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে।

সোমবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার ব্যানারে তাদেরকে উপজেলার শিল্পাঞ্চল কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করতে দেখাগেছে।

এ সময় বক্তারা বলেন, অস্বাভাবিকভাবে জ্বালানির দাম বৃদ্ধির কারণে কৃষক থেকে শুরু করে সকল শ্রেণির মানুষই ভোগান্তির শিকার হবেন। দাম বাড়বে নিত্যপণ্যের। নেতিবাচক প্রভাব পড়বে গণপরিবহন, কৃষি ও সেচ খাতে। দেশের বিদ্যুৎখাতও এর আওতার বাইরে থাকবে না। কারণ, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি তেল ব্যবহার করা হয়। সরকারের অদূরদর্শিতার কারণেই এমনিতেই দেশের অর্থনীতিতে বেহাল দশার সৃষ্টি হয়েছে। তারা বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তিনি সরকার পতনের লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সভা শেষ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net