ঢাকা   ০৮:৫৭:৪৭ এএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী টঙ্গীতে শিশুকে চুমুর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত তাসখন্দে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ও এজিএমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডিএমপি কমিশনার মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের ত্রৈমাসিক অগ্রগতি ও পরিকল্পনা অনুষ্ঠিত আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকেগাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর বৃহত্তর বাংলাবাজারে ৭ম শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত

আন্দোলন ঠেকানোর হুমকি দিয়ে মাঠে নেই আ’লীগ; বিএনপির বিশাল শো-ডাউন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৩৮৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতারা ২১শে আগষ্ট বিকেলে বিএনপির আন্দোলন ঠেকানোর হুমকি দিয়ে ২২ শে আগস্ট সোমবার মাঠে নেই তারা। কাঁচপুর ও পিরোজপুরে বিএনপি’র বিশাল শোডাউন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপি ও সকল সহযোগি অঙ্গ-সংগঠন।

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের সংবাদ মাধ্যম থেকে জানাযায়, ২১শে আগষ্ট রোববার বিকেলে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে গ্রেনেড হামলার প্রতিবাদে অনুষ্ঠিত এক সমাবেশে বিএনপির আন্দোলন ঠেকানোর হুমকি দিয়ে নেতারা বলেন, বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের আন্দোলন দূরের কথা তাদেরকে ঘর থেকেই বেরুতে দেয়া যাবে না। তাদেরকে রাস্তায় পেলে হাত পাঁ ভেঙ্গে হাসপাতালে পাঠানো হবে।

অথচ সোমবার ২২ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁয়ে বিএনপি বিশাল শো ডাউন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নির্বিঘ্নে। কাঁচপুর ও পিরোজপু ইউনিয়নে রাজপথ দখল করে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামীলীগের চাঁপাবাজির দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন বলে মনে করছেন স্থানীয় জনগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি